নওগাঁয় ৪০ লিটার চো.লা.ই ম.দ.স.হ একজন গ্রে.প্তা.র


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ ৫৫
নওগাঁয় ৪০ লিটার চো.লা.ই ম.দ.স.হ একজন গ্রে.প্তা.র

নওগাঁয় সদর মডেল থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় দুবলহাটি এলাকা থেকে ৪০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার অভিযোগে মো. ইয়াছিন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াছিন নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের চকদারাপ (মধ্যপাড়া) গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১