হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় দুজন গ্রেপ্তার


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ ৩৭
হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় দুজন গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জামিনুর রহমান (৪০) এবং একই এলাকার মো. ওসমান গণীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫)।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মো. তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান ও পরোয়ানা তামিল করতে যায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি হামিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

পুলিশের দাবি, জনসম্মুখে দেহ তল্লাশির সময় হামিদুল চিৎকার শুরু করলে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এক পুলিশ সদস্য আহত হন। এ সময় হামলাকারীরা আটক হামিদুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ১৯ জুলাই এসআই তুহিন মিয়া বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান এবং আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১৩ জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১