নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যা.পে.ন্টা.ড.ল ট্যাবলেটসহ দুই মা.দ.ক কারবারি আটক


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৩ জুন, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ ১৮৩
নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যা.পে.ন্টা.ড.ল ট্যাবলেটসহ দুই মা.দ.ক কারবারি আটক

নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চকজয়রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন—চকজয়রাম গ্রামের মৃত আমজাদের ছেলে মো. রুবেল হোসেন (৩০) এবং শিবপুর গ্রামের মো. আলম হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম (২০)।

পুলিশের দাবি, রুবেল হোসেনের বাড়ির ফাঁকা খলিয়ানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১