
শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১০টার দিকে মান্দা ইউনিয়নের কামারকুড়ি গ্রামের প্রসাদপুর বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। খবর ছিল, প্রসাদপুর বাজারের পশ্চিম পাশে একটি পাকা সড়কে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুইজন পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার কামারকুড়ি পূর্বপাড়া গ্রামের জব্বারের ছেলে মিন্টু হোসেন ওরফে মিঠু (২৭) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার শিববাটি বাজার এলাকার দিলীপ কুমারের ছেলে উত্তম কুমার (৩১)।
তল্লাশি করে মিন্টু হোসেনের কাছ থেকে ৩০ পিস এবং উত্তম কুমারের কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ৪৯ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
মান্দা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :