নওগাঁ সীমান্তে ১,৫৮০ ভারতীয় ট্যা.পে.ন্টা.ডল ট্যাবলেট উদ্ধার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ ১৮৯
নওগাঁ সীমান্তে ১,৫৮০ ভারতীয় ট্যা.পে.ন্টা.ডল ট্যাবলেট উদ্ধার

নওগাঁ ধামইরহাটে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৬ হাজার টাকা।

বুধবার (২৬ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে কালুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২/৭-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানার নিকেশ্বর ফুটবল মাঠের উত্তর পাশে অভিযান চালায়।

১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব পিএসসির নির্দেশনায় পরিচালিত এ অভিযানে টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে ধামইরহাট থানায় মামলা দায়েরসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, নওগাঁ-জয়পুরহাট সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপার ও আন্তসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০