
সভায় সভাপতিত্ব করেন সোনার বাংলা সমবায় কটন মিলসের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঢাকা সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক (সম্প্রসারণ ও প্রমোশন) মো. মিজানুর রহমান।
বিশেষ সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমিতির নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয়। কমিটিতে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন আমান উল্লাহ আমান ও আনোয়ার হোসেন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম, মো. মিজানুর রহমান ও ওয়াসিম।
নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর সোনার বাংলা সমবায় কটন মিলসের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
সমিতির কর্মকর্তা বেলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. রবিউল ইসলাম, নেপাল কান্তি দেব, মো. লোকমান হোসেন, মাধবদী প্রেসক্লাবের সভাপতি মো. মকবুল হোসেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস. এম. ফরিদ রানাসহ সমিতির সাধারণ সদস্যরা।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :