নাসিরনগরে ৭ বছরের শিশুকে পাটক্ষেতে নিয়ে ধ.র্ষ.ণচেষ্টা, হাসপাতালে ভর্তি


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ২২ জুন, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ ১০৮
নাসিরনগরে ৭ বছরের শিশুকে পাটক্ষেতে নিয়ে ধ.র্ষ.ণচেষ্টা, হাসপাতালে ভর্তি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাত বছর বয়সী প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম পান্না সরকার (১৮)। সে আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রির সহযোগী। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা শেষ করে শনি পূজা দেখার জন্য পাশের একটি বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার তাকে জোরপূর্বক কোলে তুলে নিয়ে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়।

শিশুটির দাদা জানান, ঘটনার পর নাতনিকে মন খারাপ করে বসে থাকতে দেখে এবং তার শারীরিক কষ্টের কথা শুনে তারা বিস্তারিত জানতে পারেন। শিশুটি জানায়, পান্না সরকার তাকে জোর করে পাটক্ষেতে নিয়ে গিয়ে নির্যাতন করেছে।

“নাতনির মুখে সব শুনে আমরা রাতেই তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত একটার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।”
— ভুক্তভোগী শিশুর দাদা

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, “খবর পেয়েই পুলিশ তৎপর রয়েছে এবং শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

ওসি আরও জানান, এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর ঘটনার বিস্তারিত ও প্রকৃত কারণ জানা যাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করু এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১