
রোববার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এর আগে শনিবার রাত ও রোববার ভোরে উপজেলার ইসলামীয়া রোডের কৃষ্ণরামপুর ও পশ্চিম বদরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের কুমচর গ্রামের আবুল কালাম ওরফে রাসেল (৩৫), হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মোহাম্মদ আজাদ উদ্দিন (২৮), হাতিয়া পৌরসভার মেহেদী হাসান (২৯), সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের আশরাফুল (২৫) এবং সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা এলাকার নুর হোসেন (৫৭)।
নোয়াখালীতে সড়ক নির্মাণে অবৈধভাবে মাটি উত্তোলনে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণরামপুর এলাকার একটি গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় মেহেদী হাসান, আশরাফুল ও নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় আরও একটি অভিযান চালিয়ে আবুল কালাম ও আজাদকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া তিনটি অটোরিকশার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে নোয়াখালীতে এনে বিক্রি করতেন।
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :