নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ ১৭
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) এর তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু নাছের সোহাগ (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১১ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ছাবিদ ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বাজার এলাকার নোয়াব আলীর ছেলে। সে ৩ সন্তানের জনক।

নিহতের দূর সম্পর্কের মামা তানভীর জানান, সোহাগ রাতে আমার ঘরে আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) মেরামতের কাজ করছিলো। কাজের সময় অসাবধানতাবশত আইপিএসের পাওয়ার বন্ধ না করে কাজ করায় তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয় সে।

পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তবে এ ঘটনায় নিহতের স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেনি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১