পঞ্চগড়ে মানবতার ফেরিওয়ালা রাহাত খান আঁখিকে সংবর্ধনা


মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রকাশের সময় : ১৬ মে, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে মানবতার ফেরিওয়ালা রাহাত খান আঁখিকে সংবর্ধনা

পঞ্চগড়ে সাংবাদিকতা, মানবিক কর্মকাণ্ড ও সামাজিক দায়বদ্ধতায় অবদানের স্বীকৃতি হিসেবে এ ওয়ান বাংলা টিভি-এর ব্যবস্থাপক ও পরিচালক রাহাত খান আঁখিকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় নিউ প্রেস ক্লাব।

রাহাত খান আঁখির আগমন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাহাত খান আঁখি বলেন, মানুষের ভালোবাসাই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজ ও মানবতার জন্য কাজ করার একটি দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা তুলে ধরাই গণমাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরও বলেন, পঞ্চগড়ের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করলে জেলার উন্নয়ন, সংস্কৃতি ও সাধারণ মানুষের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে আরও শক্তভাবে তুলে ধরা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় নিউ প্রেস ক্লাবের সভাপতি মো. তোতা মিয়া। তিনি বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। একজন প্রকৃত সাংবাদিক কখনো অন্যায়ের সঙ্গে আপস করেন না। রাহাত খান আঁখির মতো মানবিক ও সাহসী মানুষ সমাজে অনুকরণীয় উদাহরণ।

সহসভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোছা. আছমা আক্তার আঁখি। তিনি বলেন, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক সাংবাদিকতা সমাজকে সুন্দর করে তোলে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি মানবতার পক্ষেও কাজ করা উচিত।

অনুষ্ঠানে কবি ও লেখক মো. শফিউল্লাহ রিপন, তরুণ লেখক রাজু তুহিনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাহিত্যিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিদের সম্মানে দোয়া ও শুভকামনা জানানো হয়।

পঞ্চগড়ের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১