বাঁশখালীর বন্যাদুর্গত ১০০ পরিবারকে ঘর মেরামতে ৫ লাখ টাকা সহায়তা


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ ১২০
বাঁশখালীর বন্যাদুর্গত ১০০ পরিবারকে ঘর মেরামতে ৫ লাখ টাকা সহায়তা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ফেনী জেলা শাখা। সংগঠনটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের ঘর মেরামতের জন্য মোট ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বন্যাকবলিত এলাকায় গিয়ে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তার অর্থ তুলে দেন সংগঠনের নেতারা।

এ সময় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুর্গত এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন মজুমদার, সহসভাপতি মাওলানা আবুল খায়ের, সহকারী সেক্রেটারি মাওলানা আরফান উদ্দিনসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামী দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামতে এই সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেন। ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১