বান্দরবানে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


মো. তুহিন হোসাইন, বান্দরবান প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২৬, ২:২০ অপরাহ্ণ ১৫৭
বান্দরবানে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বান্দরবানের রোয়াংছড়িতে জেলা কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ কৃষকদের মধ্যে প্রায় ১৮ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (১০ আগস্ট) সকালে রোয়াংছড়ি উপজেলার উ সা রা লাইব্রেরি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় এবং সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাজমিন আলম তুলি ও বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু এবং কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, পাহাড়ি জেলা বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় বনজ ও ফলদ গাছের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি কৃষকদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০