মহান শহীদ দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
 মহান শহীদ দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::২১ ফেব্রুয়ারী— আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস ও ইসলামপন্থীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ন মন্তব্য করা হয়।

জেলা জামায়াতের কার্যালয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত সভার সভাপতির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী

তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের অবদান অপরিসীম। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে তমদ্দুন মজলিশের অগ্রণী ভূমিকা তা প্রমাণ করে।

আজও বড় বড় প্রতিষ্ঠান ও বিচার বিভাগে ইংরেজি সাইনবোর্ড ব্যবহার হচ্ছে, যা বাংলার সর্বস্তরে প্রয়োগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা প্রকাশ করে।”

জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা মজলিশে শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।

এছাড়া জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, হাফেজ মাওলানা তাজুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম ও আব্দুল কুদ্দুস নোমান উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।