মুন্সীগঞ্জে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ ১৯
মুন্সীগঞ্জে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের বনিক্যপাড়া এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল ৫ টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন-লিপি বেগম (৩৫) ও তার ৬ মাসের মেয়ে আলিছা। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,৬ মাসের মেয়ে আলিছাকে নিয়ে মিশুকে করে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন মা লিপি বেগম। এ সময় মুক্তারপুরগামী দ্রুতগতির ট্রাকটি মিশুককে সামনে থেকে ধাক্কা দিলে মা-মেয়ে মিশুক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১