মুন্সীগঞ্জে যৌথ অভিযানে ২৪০ ক্যান বিদেশি বি.য়া.র.স.হ গ্রে.প্তা.র ৩


শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ প্রকাশের সময় : ৫ জুন, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ ৩৫
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে ২৪০ ক্যান বিদেশি বি.য়া.র.স.হ গ্রে.প্তা.র ৩

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার যৌথ অভিযানে ২৪০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার টরকী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর কুন্ডু, মোহাম্মদ কামরুল হাসান এবং মুন্সীগঞ্জ সদর থানার এসআই সাদ্দাম মোল্লা ও রিয়াদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে টরকী উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) সংলগ্ন সেতুর ওপর অভিযান চালানো হয়। এ সময় টরকী এলাকার সুমন মিঝি (২৮), খান জাহান আলী (২৪) ও লিংকন মিঝি (২৫)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে টরকী থেকে টরকী উচ্চ বিদ্যালয়গামী সড়কের পাশে জাহেদ মিঝিদের পুকুরপাড়সংলগ্ন ঝোপে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে লুকিয়ে রাখা অবস্থায় আরও ১৬৮ ক্যান একই ব্র্যান্ডের বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

অভিযানে মোট ২৪০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১