মুন্সীগঞ্জে ৩৫ কোটি টাকার অবৈধ জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত!


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ ১৮
মুন্সীগঞ্জে ৩৫ কোটি টাকার অবৈধ জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত!

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে শহরের উপকন্ঠ পশ্চিম মুক্তারপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১০ টা থেকে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই অভিযান শুরু হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্লাস্টিক কনসার্ন প্রাঃ লিমিটেড এবং পিডি লাইট স্পেশালিটি ক্যামিকেলস লিমিটেড নামের প্রতিষ্ঠান দুটি সরকারি খাস জমিতে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে দখল করে রাখে। ঢাকা-মুক্তারপুর-মুন্সীগঞ্জ সড়কের পাশের প্রয়োজনীয় জমির অধিগ্রহণের পর উন্নয়ন কাজও পুরো দমে শুরু হয়েছে।  কিন্তু নোটিশ দেয়ার পরও প্রতিষ্ঠান দুটি সরকারি সম্পত্তি খালি না করে নানাভাবে সময় ক্ষেপন করে। সর্বোচ্চ আদালতের আদেশও সরকারের অনুকুলে। তাই বিধিমোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালনায় অংশ নেয় পুলিশ, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ সেতু কতৃপক্ষের সদস্যরা। অভিযান প্রসঙ্গে  নাজমুল হুদা জানান, পশ্চিম মুক্তারপুরের এই এলাকাটিতে প্রায় ৭০ শতাংশ সরকারি জমি অবৈধ ভাবে দখল করে স্থাপনা নির্মান করে রাখা হয়েছিলো। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ কোটি টাকা। ২ থেকে ৩ দিনের অভিযানে আমরা সম্পূর্ণ এলাকাটি দখল মূক্ত করতে পারবো।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১