মুন্সীগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ শুরু


প্রতিনিধি প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২৪, ৩:২৪ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। তবে কেন্দ্র গুলোতে খুব একটা ভোটার উপস্থিতি নেই। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত মুন্সীগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৫৭ হাজার ৯ শত ৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ১৭ জন ও নারী ভোটার ২৮ হাজার ৯ শত ৪৩ জন। ২৫ টি ভোট কেন্দ্রের ১৫৭ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে।

নির্বাচনের কেন্দ্রগুলোতে নিরাত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।

 

এ নির্বাচনে প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিনী চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি জগ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী মুন্সীগঞ্জ শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দীন কল্লোল। তিনি নারকেল গাছ প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

 

উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব দ্বাদশ সংসদ নির্বাচনের অংশ নেওয়ার জন্য স্বেচ্ছায় মেয়র পদ থেকে অব্যাহতি নেন। এতে পদটি শূন্য হয়।