মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্য জিতলেন আরিফুর রহমান সুমন


রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্য জিতলেন আরিফুর রহমান সুমন

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ভিক্টোরিয়া কারাতে কাপ-২০২৬–এ রৌপ্যপদক জিতেছেন কুড়িগ্রামের ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন।

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের হিল বক্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩৪তম এ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ান কারাতে ফেডারেশনের আমন্ত্রণে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের হয়ে অংশ নেন তিনি। ফাইনালে স্বাগতিক দেশের প্রতিযোগীর কাছে ৩-২ পয়েন্টে হেরে দ্বিতীয় স্থান অর্জন করেন সুমন।

কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এর আগে আন্তর্জাতিক অঙ্গনেও ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন তিনি। থাইল্যান্ডের ব্যাংককে জুজুৎসু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন। ২০২২ সালে আবুধাবিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি বিভাগে স্বর্ণপদক জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হন। ২০২৩ সালে প্যারিস প্রিক্সে রৌপ্য এবং গ্রিসের এক্রোপলিস আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতেন। ২০২৪ সালে গ্রিসে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ অর্জন করেন তিনি। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৩তম স্থানে রয়েছেন এই ক্রীড়াবিদ।

রৌমারীতে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

আরিফুর রহমান সুমন বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ থেকেই আজ আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারছেন। ভবিষ্যতেও দেশের জন্য ভালো ফল ধরে রাখতে চান তিনি।

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, সুমনের এ সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০