
বাড়ির ভবন ও সীমানা প্রাচীরজুড়ে ব্যবহার করা হয়েছে ব্রাজিলের পতাকার সবুজ, হলুদ ও নীল রং। পাশাপাশি দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কয়েকজন তারকা খেলোয়াড়ের ছবি। ভবনের একটি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।
ব্যতিক্রমী এ বাড়িটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। শুধু ব্রাজিল সমর্থক নন, অন্য দলের ফুটবলভক্তরাও বাড়িটির নান্দনিকতা দেখতে আসছেন এবং প্রশংসা করছেন।
স্থানীয়দের মতে, পুরো উপজেলায় এমন সাজসজ্জার বাড়ি আর নেই। ফলে এটি এখন এলাকার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
রুবেল মিয়া বলেন, “ছোটবেলা থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। সেই ভালোবাসা থেকেই বাড়ির ভবন ও সীমানা দেয়াল ব্রাজিলের পতাকার আদলে রং করেছি। প্রিয় খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। প্রায় ১৬ দিন ধরে কাজ চলছে এবং এখন শেষ পর্যায়ে। এতে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। অনেক মানুষ বাড়িটি দেখতে আসছেন, যা আমাকে আনন্দ দেয়।”
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রুবেল মিয়ার এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ফুটবলপ্রেম ও সৃজনশীলতার সমন্বয়ে তার বাড়িটি এখন আখাউড়ার দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
আপনার মতামত লিখুন :