শান্তির কুমিল্লায় কাউকে অশান্তি করতে দিবো না- এমপি বাহার


প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২৩, ৫:০১ অপরাহ্ণ
শান্তির কুমিল্লায় কাউকে অশান্তি করতে দিবো না- এমপি বাহার
রুবেল মজুমদার, কুমিল্লাঃ বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে কান্দিরপাড় পূর্বালী চত্বরে সর্তক অবস্থানে ছিল কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ।
রোববার (২৯ অক্টোবর) সকালে নেতাকর্মীদের নিয়ে নগরীর বিভিন্ন পয়েন্টে হরতাল বিরোধী মিছিল করেন সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
এসময় বাহার বলেন,শান্তির কুমিল্লায় কাউকে অশান্ত করতে দিবো না, কেউ যদি নাশকতা করার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা  কঠোরভাবে দমন করবে। আমি বিএনপির নেতাদের বলতে চাই,আমরা সরকারের অধীনে নির্বাচনে আসুন,অন্যথায় আপনাদের অস্তিত্ব থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক, মহানগর আওয়ামীলীগের সদস্য ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ প্রমুখ।
এর আগে নগরীর রামঘাটস্থ দলীয় অফিস থেকে সকালে দক্ষিণ জেলা আওয়ামীলীগের
যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনের নেতৃত্বে নগরের বিভিন্ন স্থানে হরতাল বিরোধী মিছিলবের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার,সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদারসহ প্রমুখ।