সাজেকে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ প্রত্যাহার


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ ১০৯
সাজেকে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ প্রত্যাহার

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক সড়কে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। রোববার (১১ অক্টোবর) তিন দফা দাবি জানিয়ে এ সিদ্ধান্ত নেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল শুরু হলে আটকে থাকা পর্যটকেরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। নতুন পর্যটকেরাও সাজেকে প্রবেশ করেন।

তবে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার সকালে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে সাজেক–দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করায় যান চলাচল ব্যাহত হয়। এতে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়েন।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, প্রশাসনের কাছে তিন দফা দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ প্রত্যাহার করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া, কাউকে মৃত্যুর হুমকি না দেওয়া এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের ঘরবাড়ি তল্লাশি বন্ধ করা।

সাজেক রিসোর্ট অ্যান্ড কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, আটকে থাকা পর্যটকেরা খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছেন। একই সময়ে নতুন পর্যটকেরাও সাজেকে প্রবেশ করেছেন।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন অবরোধ ও পরবর্তী পরিস্থিতির সত্যতা নিশ্চিত করেছেন।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১