সাভারে ডাকাতের গুলিতে প্রান গেল নিরাপত্তারক্ষীর


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ
সাভারে ডাকাতের গুলিতে প্রান গেল নিরাপত্তারক্ষীর

মহসিন খান বুলবুল, সাভার: সাভারের আশুলিয়ায় ডাকাতদের ছোরা গুলিতে আব্দুল কাদের নামে কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) ভোর রাতে আশুলিয়ার কুটুরিয়া এলাকার আমির দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের ( ৫৮) ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা। কুটুরিয়া এলাকার “নীট ২০০৭ লিমিটেড” কারখানায় নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন। তারা মাথা ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , ভোর রাতে স্থানীয় বাসিন্দা কুটুরিয়া উত্তরপাড়ার আমির দেওয়ানের বাড়ির পেছনের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে তিন সদস্যের ডাকাত দল, ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ীর বাসিন্দারা ডাকাতদের প্রতিরোধের চেস্টা করে, এ সময় বাড়ির লোকজনের সাথে ডাকাতদের ধস্তাধস্তি হয়। চিৎকার শুনে বাড়ির পাশের কারখানায় দায়িত্বে থাকা ৩ নিরাপত্তাকর্মী এগিয়ে আসলে ডাকাতদের গুলিতে আব্দুল কাদের গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় ওই এলাকার স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, মরদেহ উদ্ধার করে ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০