১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ ১৪১
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ

টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট বুধবার (২২ জুলাই) রাত ১১টায় বন্ধ করে দেওয়া হয়েছে।

কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত কয়েক দিন ধরে অতিরিক্ত পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় সব জলকপাট একযোগে বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, জলকপাট বন্ধের সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ২৬ ফুট মিন সি লেভেল (এমএসএল)। একই সময়ে কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন অব্যাহত ছিল।

এর আগে গত শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৪ দশমিক ০৮ ফুট মিন সি লেভেলে পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে গেলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়।

কপাবিকে সূত্র জানায়, বর্ষাকালে হ্রদের পানির উচ্চতা নিরাপদ সীমার মধ্যে রাখতে প্রয়োজন অনুযায়ী জলকপাট খোলা ও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকায় জলকপাট বন্ধ করা হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১