অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নেত্রকোণায় জেলা প্রশাসন ও বিআরটিএ’র অভিযান


প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ জুন, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ণ
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নেত্রকোণায় জেলা প্রশাসন ও বিআরটিএ’র অভিযান

রাকিবুল ইসলাম লিমন,নেত্রকোণা:বিভিন্ন গণপরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নেত্রকোণায় জেলা প্রশাসন ও বিআরটিএর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা।

ঈদের পর থেকে নেত্রকোণার পারলা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৫০টি গড়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক ভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী, সানজিদা চৌধুরী, বি আর টি এ র নেত্রকোনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) কেশব কুমার দাস, সহকারী মটর জন পরিদর্শক মোসাদ্দেক হোসেন। এসময় জেলা প্রশাসন,বিআরটিএ ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

এছাড়াও চালকদের অতিরিক্ত ভাড়া আদায় করার বিষয়ে সতর্ক করা।

বি আর টি এ র নেত্রকোণা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) কেশব কুমার দাস বলেন অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বিগত পাঁচ দিনে ৪৮টি গাড়ীকে ৩২হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। চালকদের সচেতন করার পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় জেলা প্রশাসন ও বিআরটিএ র পক্ষ হতে ।

আর্কাইভ