
পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় এক ব্যক্তি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজনকে জানান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ নদীর পাড়ে ভিড় করেন। পরে খবর পেয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে।”
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
মুন্সীগঞ্জ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :