
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঝড়-বৃষ্টির সময় উপজেলার নান্দবার এলাকা থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।
নিহত শান্ত আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের জাহাঙ্গীরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে ঝড়ো হাওয়ার সময় শান্ত ও নাহিদ বাড়ির ছাদে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের পরপরই নিকটবর্তী একটি গাছে আগুন ধরে যায় বলে স্থানীয়রা জানান। ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। আহত নাহিদের চিকিৎসা চলছে।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :