চুয়াডাঙ্গা সীমান্তে ৯৯ বোতল ভারতীয় নে.শা.জা.তী.য় সিরাপসহ যুবক আ.ট.ক


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ ৫২
চুয়াডাঙ্গা সীমান্তে ৯৯ বোতল ভারতীয় নে.শা.জা.তী.য় সিরাপসহ যুবক আ.ট.ক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার মেদিনীপুর বিওপির আওতাধীন হরিহরনগর গ্রামের একটি আমবাগান থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মেহেরাজ হোসেন লিমন (২০) হরিহরনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন মেদিনীপুর বিওপির একটি টহল দল নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের তোতা মিয়ার আমবাগানে মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানে ৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মেহেরাজ হোসেন লিমনকে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের পাশাপাশি তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে একই ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির সদস্যরা বুধবার দিবাগত রাত ২টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুই হাজার ৪০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আনিসুর রহমান।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১