নওগাঁ পুলিশ সুপারের মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ ৪৬
নওগাঁ পুলিশ সুপারের মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনে গেলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান সার্কেল এসপি, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ও তদন্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহাদেবপুর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন।

নওগাঁ জেলা পুলিশ জানায়, জনবান্ধব পুলিশিং ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০