
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাপাহার থানার আওতাধীন পাতারী এলাকায় এ অভিযান চালানো হয়।
১৬ বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসির নির্দেশনায় আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা সিরাপ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য সাপাহার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :