নরসিংদী সদর হাসপাতালে দালালবিরোধী যৌথ অভিযান


এম আর মাইনউদ্দীন, নরসিংদী প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ ৮৯
নরসিংদী সদর হাসপাতালে দালালবিরোধী যৌথ অভিযান

নরসিংদী সদর হাসপাতাল ও ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে সরকারি ওষুধ ও গাঁজাসহ দুই নারীসহ ১২ জনকে আটক করেছে র‍্যাব-১১, জেলা পুলিশ ও জেলা প্রশাসন।

রোববার (১৯ জুলাই) সকালে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালকেন্দ্রিক দালালদের কাছ থেকে সরকারি ওষুধ ও মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।

পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই আটক ব্যক্তিদের বিরুদ্ধে শুনানি পরিচালনা করে। অপরাধের ধরন অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, হাসপাতালকে কেন্দ্র করে সক্রিয় দালালচক্র সাধারণ রোগীদের হয়রানি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা আদায় করছিল। পাশাপাশি সরকারি ওষুধের অপব্যবহার এবং মাদক-সংক্রান্ত অপরাধও উদ্বেগজনক। এসব অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলম বলেন, সরকারি হাসপাতাল মানুষের সেবার স্থান, কোনো অসাধু চক্রের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার জায়গা নয়। দালালচক্র, সরকারি ওষুধের অপব্যবহার ও মাদক-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে জেলা প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালকেন্দ্রিক দালালচক্র নির্মূল, সরকারি সম্পদ রক্ষা এবং রোগীদের নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও র‍্যাব, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত থাকবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১