
ভুক্তভোগী আয়েশা বেগম (৫৫) লিখিত অভিযোগে জানান, গত ২৪ মে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় একই এলাকার আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩৫) এবং রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৪০) তাঁদের ঘরে প্রবেশ করেন।
অভিযোগে বলা হয়, ঘরে প্রবেশের পর তারা অশালীন আচরণ শুরু করলে আয়েশা বেগমের স্বামী এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাঁকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে অটোরিকশাযোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আয়েশা বেগম ও তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, এলাকায় কিছু অসামাজিক ব্যক্তির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
পঞ্চগড়ের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :