ফেনীর নবাবপুরে সোশ্যাল এইডের আয়োজনে ৮৮০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ২৯ মে, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
ফেনীর নবাবপুরে সোশ্যাল এইডের আয়োজনে ৮৮০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ৮৮০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে সামাজিক সংগঠন সোশ্যাল এইড। শুক্রবার (২৯ মে) দিনব্যাপী ইউনিয়নের আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, আশ্রয়ণ প্রকল্প, আদর্শগ্রাম ও চরাঞ্চলের দরিদ্র পরিবারের মধ্যে জনপ্রতি দুই কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়। সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির।

সাংবাদিক জহিরুল হক খান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী সোহেল। এছাড়া টেকনিক্যাল কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, ভলান্টিয়ার ফাহিম মুনতাসির, ইউনিয়ন যুবসমাজের সদস্য ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাংস পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরা বলেন, ঈদের আনন্দ সমাজের সব মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে নবাবপুর ইউনিয়ন পরিষদ।

ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১