ফেনীর ফরহাদনগরে চাঁদা না দেয়ায় কাতার প্রবাসীকে বেধড়ক মারধর


প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
ফেনীর ফরহাদনগরে চাঁদা না দেয়ায় কাতার প্রবাসীকে বেধড়ক মারধর

মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা বাজারে কাতার প্রবাসী মোহাম্মদ আলীর উপর হামলার ঘটনায় তার স্ত্রী ঝর্ণা আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলার দুই সপ্তাহেও কেউ গ্রেফতার হয়নি। দাবীকৃত চাঁদা না পেয়ে ১৪ আগষ্ট ২৫ ইং বৃহস্পতিবার

সকাল ১০টার দিকে সন্ত্রাসীরা প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০ জনসহ ১৭জনকে আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় আবু তাহেরের ছেলে সোহেল, সোহেলের শ্বশুর ওবায়দুল হক, সবুজ, ভোলা মিয়া, শুকুর, আবু তাহের, কাউসারসহ ২৫-৩০ জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে টেনে-হেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে খাইয়ারা বাজারে পিটিয়ে ও কুপিয়ে মারাত্ম জখম করে অজ্ঞান অবস্থায় পেলে চলে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন। তার কানের ৩ এর পাতায় দেখুন ফরহাদনগরে চাঁদা না দেয়ায় গোড়ায় ১২টি সেলাই দেয়া হয়েছে। হামলাকারীরা তার কাছে থাকা নগদ ৪০ হাজার ঢাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দেড় লাখ টাকা মূল্যের একটি অটোরিকশা নিয়ে যায়। আহত মোহাম্মদ আলী দীর্ঘ ২৬ বছর যাবত স্ত্রী, সন্তান নিয়ে কাতারে ব্যবসা- বাণিজ্য পরিচালনা করে আসছেন। বাড়িতে ছুটে এসে বিল্ডিং নির্মাণের কাজ করতে গেলে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করে।

দাবীকৃত চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে হুমকি-ধমকি প্রদান করে আসছে। এরআগে এতিমখানা করার সময়ও চাঁদা দাবী করে সন্ত্রাসীরা। এসব ঘটনায় কয়েকবার সালিশী বৈঠক হয়েছে। বোগদাদিয়া পুলিশ ফাঁড়িতে প্রায় দেড় বছর আগেও বারবার বৈঠক হয়। প্রবাসী মোহাম্মদ আলী জানায়, ২০২৩ সালের ডিসেম্বরে তিনি দেশে এসে কিছুদিন থেকে পুনরায় প্রবাসে চলে যান।

পরে দেশে এসে বসতঘর ও পার্শ্ববর্তী একটি এতিমখানা নির্মাণের কাজ শুরু করেন। বিগত আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা প্রতিনিয়ত তার কাছে চাঁদা দাবি করে বিভিন্ন সময় হুমকি- ধমকি দিতে থাকে। এই ঘটনায় প্রবাসী মোহাম্মদ আলী স্থানীয় বোগদাদিয়া পুলিশ ফাঁড়ি, ফেনী মডেল থানা ও আদালতে একাধিকবার লিখিত অভিযোগ করেন।

মাঝে কিছুদিন তিনি দেশের বাইরে থাকায় আদালতে দায়ের করা অভিযোগটি তদন্ত করে খারিজ করে দেন। পরবর্তী চাঁদার দাবিতে ফের হুমকি দিতে থাকে স্থানীয় সন্ত্রাসীরা। তারই ধারাবাহিকতায় ১৪ আগষ্ট২৫ বৃহস্পতিবার সকালে পাঁচ-ছয় জন সন্ত্রাসী মোহাম্মদ আলীর বাড়িতে যেয়ে হুমকি-ধমকি দেয়। এ বিষয়ে তিনি দুপুরে স্থানীয় বোগদাদিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিতে গেলে দুর্বৃত্তরা পুলিশ ফাঁড়ির অদূরে স্থানীয় বিএনপি’র কার্যালয়ের সামনে তার বহনকৃত অটোরিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার চাবি কেড়ে নিয়ে হামলাকারীরা মোহাম্মদ আলীর পকেটে থাকা ব্যাংক থেকে তোলা নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, এক প্রবাসীর উপর হামলার ঘটনায় তার স্ত্রী মামলা দায়ের করেছেন। তদন্ত পূর্বক আসামীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০