
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার শেষ হয়েছে। এরপরই বুথফেরত জরিপের ফলাফল আসা শুরু করে। এরমধ্যে পি-এমএআরকিউ নামে একটি পর্যবেক্ষক আরেকটি সংস্থাও সবার আগে তাদের জরিপের ফল প্রকাশ করে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট উৎসবে মেতেছে যশ-নুসরাত, জিৎ থেকে মিঠুন
দুটি সংস্থারই জরিপেই দেখা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। দলটি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও জানিয়েছে তারা। আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ মে। পর্যবেক্ষক সংস্থাগুলো ভোটের মাঠের পরিস্থিতি, ভোটারদের তথ্য দিয়ে মূলত তাদের জরিপগুলো তৈরি করে। এরপর আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে তারা এ সম্ভাব্য ফল প্রকাশ করে।
পি-এমআরকিউ তাদের জরিপে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন পাবে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পাবে ১১৮ থেকে ১৩৮টি আসন। আর রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেস পাবে ২ থেকে ৬টি আসন।
পশ্চিমবঙ্গের বিধানসভার মোট ২৯৪টি আসন রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জিততে হবে ১৪৮টি আসনে।
আপনার মতামত লিখুন :