
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় পুলিশ সুপার মো. আবদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আপনার মতামত লিখুন :