বান্দরবানে খাদে পর্যটকবাহী বাস, আহত ৩০


মো. তুহিন হোসাইন, বান্দরবান প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
বান্দরবানে খাদে পর্যটকবাহী বাস, আহত ৩০

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস ভোর ৫টার দিকে জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় পৌঁছালে পাহাড়ি আঁকাবাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি গভীর খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।

বান্দরবানে পাহাড়ের নিচে মা–মেয়ের ম/র/দে/হ উদ্ধার

দুর্ঘটনায় বাসের অধিকাংশ যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাঁদের বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবানে আনন্দঘন ঈদ উদযাপন

আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮)-এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ধীমান দাশ জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, যৌথ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন