ভূমিসেবা নিশ্চিতকরণে লালমনিরহাটে ভূমিসেবা মেলা-২০২৬ এর সমাপনী


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২১ মে, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
ভূমিসেবা নিশ্চিতকরণে লালমনিরহাটে ভূমিসেবা মেলা-২০২৬ এর সমাপনী

লালমনিরহাটে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২১ মে) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেলার শেষ দিনে বিকেল ৩টায় সেমিনার এবং বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গত ১৯ মে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও প্রদর্শনীর মাধ্যমে ভূমিসেবা এখন সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে গেছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত স্মার্ট ভূমিসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পারিবারিক সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে ভাইয়েরা যদি বোনদের ন্যায্য পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দেন এবং বণ্টননামা অনুসরণ করেন, তাহলে ভূমি সংক্রান্ত বিরোধ ও জটিলতা অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এ কে এম মমিনুল হক ও ডা. আব্দুল হাকিম। এ ছাড়া উপস্থিত ছিলেন মো. রাসেল মিয়া ও মো. রকিবুল হাসান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জি আর সারোয়ার। তিনি মেলার তিন দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সফল আয়োজন বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।

সেমিনার ও সমাপনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে ভূমিসেবা মেলা-২০২৬ এর সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১