
শনিবার সকাল ১০টা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড় জেলা শাখার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার তরিকতপন্থী মুসলমানরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাজার শরিফ মুসলিম উম্মাহর আধ্যাত্মিক চর্চার গুরুত্বপূর্ণ স্থান। এসব স্থানে হামলা ও ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, মাজার ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন আবু সালেহ, দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ বদশা, জকির হোসাইন, রমজান আলী ও ফারুক হোসেন। কর্মসূচি শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয়ক মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
পঞ্চগড়ের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :