মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে দুই শিশু আহত


শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ প্রকাশের সময় : ৫ জুন, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে দুই শিশু আহত

মুন্সীগঞ্জ পৌরসভা এলাকায় কুকুরের কামড়ে দুই শিশু আহত হয়েছে। শুক্রবার পৃথক ঘটনায় পৌরসভার ভিটি শীলমন্দি দক্ষিণপাড়া ও রুহিতপুর গ্রামে তারা আহত হয়। পরে তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিশুরা হলো ভিটি শীলমন্দি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা প্রবাসী সবুজের ছেলে সিফান (৬) এবং রুহিতপুর গ্রামের শ্যামল পালের ছেলে সুপ্ত পাল (৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে ভিটি শীলমন্দি দক্ষিণপাড়া এলাকায় সিফানকে একটি কুকুর কামড়ে আহত করে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে রুহিতপুর হিন্দুপাড়া এলাকায় খেলাধুলার সময় সুপ্ত পালও কুকুরের আক্রমণের শিকার হয়।

ভিটি শীলমন্দি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মো. ফয়সাল বলেন, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তিনি জানতে পারেন, একটি কুকুর শিশু সিফানকে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে আহত করেছে। কুকুরটি এলাকার নয় বলে স্থানীয়দের ধারণা। কুকুরটিকে ধরতে এলাকাবাসী চেষ্টা চালাচ্ছেন।

সিফানের মা মিম আক্তার বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর ছেলেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। কুকুরের কামড়ে সে আহত হয়েছে এবং বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছে।

অন্যদিকে সুপ্ত পালের বাবা শ্যামল পাল জানান, বিকেলে দুর্গা মন্দিরের সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল তাঁর ছেলে। এ সময় একটি কুকুর এসে তাকে কামড়ে দেয়। পরে চিকিৎসার জন্য তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলী বলেন, কুকুরের কামড়ে আহত দুই শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০