রামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার ও গ্রেপ্তার


প্রতিনিধি প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২৪, ৯:৪৯ অপরাহ্ণ
রামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার ও গ্রেপ্তার

লাখোকণ্ঠ রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:রামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার ও গ্রেপ্তার।

মাদকের করালগ্রাসে অতীষ্ট রামগঞ্জ পৌর এলাকার শ্রীপুর ও অভিরামপুর গ্রামের লোকজন। উঠতি বয়সী কিশোর-তরুন যুবকরা মাদকের মরন নেশায় যেন বুদ হয়ে থাকে। প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদকের রমরমা বাণিজ্য। রাত যত গভীর হয় ততই অপরিচিত মোটরসাইকেল আরোহীদের ভীড় দেখা দেয় এই এলাকায়। হাত বদল হয়ে ফেন্সিডিল-ইয়াবার মতো নেশাদ্রব্য চলে যায় প্রত্যন্ত অঞ্চলে। অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে গত ১০/১২ বছর থেকে এক ধরনের আতঙ্কে দিন যাপন করতে বাধ্য হয়েছেন। কোনভাবেই যেন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি এ অবৈধ কার্যক্রম। বাধ্যহয়ে এলাকাবাসী জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় প্রতিবাদকারী অভিভাবকগণ পড়েন  বিপাকে।
এরই ধারাবাহিকতায় ৫ আগষ্ট পটপরিবর্তনের পরে অতীষ্ট এলাকাবাসী ফুসে উঠেন মাদক কারবারিদের বিরুদ্ধে। থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মাদকের বিষয়ে অভিযোগ দিলে চুনোপুটিরা পালিয়ে গেলেও তাদের দোসররা রয়েছে।
সম্প্রতি গত শুক্রবার (১১ অক্টোবর) রাত ১০টায় জোড় কবর সংলগ্ন এলাকায় স্থানীয় ছাত্রজনতা মিলে উক্ত এলাকার কুখ্যাত ইয়াবা ও মাদক কারবারি আরিফ হোসেন ওরফে রিয়াজ প্রকাশ কইলজ্জা ভূনা! কে ১০ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
ঐ ঘটনার পর থেকে আরিফের সহযোগিরা আরিফকে ছাড়িয়ে নিতে ব্যর্থ চেষ্টা করে। স্থানীয় কতিপয় রাজনীতিবিদরা বিষয়টি আপোষ মিমাংসা করতে দফায় দফায় বৈঠক করেন। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জানালে সেনাবাহিনীর হস্তক্ষেপে আরিফের সহযোগিরা গা-ডাকা দেয়। পরে আরিফকে পুলিশকে সোপর্দ করা হয়।
পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ছাত্র-জনতাকে সাথে নিয়ে শ্রীপুর বরকন্দাজ বাড়ির মাদক কারবারি আবদুর রশিদের বাড়িতে তল্লাশী চালায়। সেনাবাহিনী ও ছাত্রজনতার অভিযানের খবর পেয়ে আবদুর রশিদ পালিয়ে যায়।
আরিফকে আটকে সহযোগিতা করার অপরাধে রবিবার বিকেলে শ্রীপুর বেপারী বাড়ির হারুন বাহিনীট প্রধান হারুন ওরফে হেঞ্জা সহ কয়েকজন বাজারের ফার্মেসী ব্যবসায়ী রায়হানকে তার দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং পিলারের সাথে বেঁধে পেটানোর হুমকি দেয়। একই দিন গভীর রাতে দোকান থেকে বাড়ী যাওয়ার পথে মডেল কলেজ শিক্ষার্থী শান্তকে মুখোশধারী অজ্ঞাত ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। ১৫ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে রায়হানের ঘরে অজ্ঞাত ৭/৮ জন লোক রাতের অন্ধকারে হামলা করে তার ঘরে প্রবেশের চেষ্টা করে জানালার কাঁচ ভেঙ্গে দেয়। এসময় ঘরে প্রবেশের জন্য দরজায় কয়েকবার আঘাত করা হয়। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
১৬ অক্টোবর বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শ্রীপুর বরকন্দাজ বাড়ীর আবদুর রশিদের বাড়ির সামনের একটি পরিত্যাক্ত ঘর থেকে আনুমানিক ৩/৪ কেজি ওজনের একটি গাঁজার পোটলা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ফার্মেসী ব্যবসায়ী রায়হান আতঙ্কে দিন যাপন করছেন বলে তিনি অভিযোগ করেন।

এলাকার প্রতিবাদি যুবক সাইফুল ইসলাম বলেন যে কোন মূল্যে মাদকমুক্ত এলাকা চাই, প্রশাসনকে আমরা সহযোগিতা করতে রাজি আছি। তবে গ্রেফতারকৃতরা কয়দিন পরে বের হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে,তখন মানুষ আস্থা হারিয়ে ফেলে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০