
রোববার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমুল হকের মেয়ে ও আবুল কালামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা স্বপ্না বেগমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরের ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজন শাহিনা খাতুন বলেন, ঘরে গিয়ে তাঁরা স্বপ্না বেগমকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। খাটও ভাঙা ছিল এবং তাঁর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। পরিবারের ধারণা, রাতে তাঁকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :