লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবি


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ ৩৭
লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবি

তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে লালমনিরহাটের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

‘সত্য প্রকাশে কলম চলবে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এসকে সাহেদ এবং দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি (ডিজিটাল) জুবাইর আহমেদ খান রোহানের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, সংবাদ প্রকাশের পথ রুদ্ধ ও সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। তারা বলেন, অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া উচিত নয়।

বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

মানববন্ধন থেকে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও চাপ প্রয়োগ বন্ধ এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

বৈরী আবহাওয়ার মধ্যেও প্রায় দুই ঘণ্টা ধরে মানববন্ধন কর্মসূচি চলে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০