লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযান, ৯ মামলা ও জরিমানা ৬,৮০০ টাকা


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ৩১ মে, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ ৭৫
লালমনিরহাটে মোবাইল কোর্টের অভিযান, ৯ মামলা ও জরিমানা ৬,৮০০ টাকা

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যাত্রী হয়রানি রোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে লালমনিরহাটে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা করা হয়েছে। একই সঙ্গে আদায় করা হয়েছে ৬ হাজার ৮০০ টাকা জরিমানা।

শুক্রবার (৩০ মে) জেলার বিভিন্ন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন পরিচালনা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোট ৯টি মামলা করা হয় এবং অভিযুক্তদের কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট চালকদের ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্টের অংশ হিসেবে বিভিন্ন দূরপাল্লার বাসেও তদারকি চালানো হয়। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট সংক্রান্ত অনিয়ম এবং অন্যান্য ভোগান্তির বিষয়ে খোঁজ নেওয়া হয়।

এ ছাড়া পরিবহন মালিক ও শ্রমিকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার পাশাপাশি যাত্রীসেবার মান বজায় রাখার জন্য সতর্ক করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের জনসচেতনতামূলক ও আইন প্রয়োগমূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১