
অভিযুক্তরা হলেন—জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের নেছার উদ্দিনের ছেলে নুর উদ্দিন, তাঁর ছেলে জিহাদ উদ্দিন, জামাল উদ্দিনের ছেলে তাহমিদ এবং নুর উদ্দিনের স্ত্রী জোছনা বেগম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন সুখচর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী ফখরুল ইসলাম নতুন সুখচর গ্রামে দাইল্ল্যাগো বাড়ির পাশে ২ একর ৪০ শতক জমি কিনে বাড়ি নির্মাণ করেন। পরে সেখানে কাঠ ও ফলজ গাছের চারা রোপণ করেন তিনি। বাড়ির রাস্তার পথ নিয়ে প্রতিবেশী নুর উদ্দিনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ফখরুল ইসলামের অভিযোগ, কয়েক মাস ধরে নুর উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন সময় বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করে চারা গাছের মাথা ভেঙে দিচ্ছেন। নতুন করে চারা লাগালেও সেগুলোও নষ্ট করা হয়। এ বিষয়ে বাধা দিতে গেলে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে দাবি করেন ফখরুল ইসলাম। পরে তিনি বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
ফখরুল ইসলাম বলেন, “ব্যবসায়িক কারণে আমাকে অধিকাংশ সময় ওছখালিতে থাকতে হয়। এ সুযোগে তারা এসব কর্মকাণ্ড করে আসছে। বিষয়টি জানতে পেরে আমি ও আমার ভাই তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেছি। এরপরও চারা গাছ নষ্ট করা হয়েছে। তাই থানায় অভিযোগ করেছি।”
তবে নুর উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ফখরুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :