
বুধবার (১ জুলাই) পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও এনসিসি ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা আব্দুস সালাম গোমস্তার সঙ্গে আলাপচারিতায় এসব তথ্য জানা যায়।
আব্দুস সালাম গোমস্তা জানান, ব্রিটিশ আমল থেকেই তাঁদের পরিবারে শিক্ষার ধারাবাহিকতা বজায় রয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক, কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপরও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। সন্তানদের ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, পরিবারের সদস্যদের মধ্যে ড. আবদুর রশিদ গোমস্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. ইসমত আরা মুন্নী জাপান থেকে পিএইচডি সম্পন্ন করে বর্তমানে সেখানে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।
এ ছাড়া ডা. কাওসার কামাল গোমস্তা যুক্তরাষ্ট্রে এবং ডা. মিজানুর রহমান গোমস্তা কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। আব্দুস সালাম গোমস্তার বড় ছেলে নাহিয়ান রাফাজ গোমস্তাও কানাডায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।
আব্দুস সালাম গোমস্তা নিজেও মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জনের পর দীর্ঘদিন এনসিসি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং পারিবারিক ঐক্যই একটি পরিবার ও সমাজের উন্নয়নের মূল ভিত্তি। এ ধারা বজায় রাখতে তিনি পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন এবং সন্তানদের লেখাপড়ার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :