স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের ভিত্তি: গৃহায়নমন্ত্রী


মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ ৩৪
স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের ভিত্তি: গৃহায়নমন্ত্রী

স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ রক্ষা এবং সমাজের অনিয়ম-অসংগতি তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়াম (এনএসসি টাওয়ার) মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা আয়োজিত জাতীয় সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের বাস্তব চিত্র তুলে ধরা, সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গণতন্ত্র, সুশাসন ও রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সংবাদ পরিবেশনে পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার অন্যতম প্রধান শর্ত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা মানুষের আস্থা তৈরি করে এবং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়তা করে।

সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে জাকারিয়া তাহের সুমন বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন। দেশের বিভিন্ন প্রান্তের ঘটনা, সাধারণ মানুষের দুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে সামনে আসে। তাই সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও গণমাধ্যমের মধ্যে দায়িত্বশীল সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, সমালোচনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করতে হবে। গঠনমূলক সমালোচনা ও বস্তুনিষ্ঠ সংবাদ রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোসা. আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গনী, নীতিনির্ধারক কমিটির সভাপতি মো. জামাল হোসেন ও সদস্যসচিব মো. মঞ্জুর হোসেন প্রমুখ।

সমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সাংবাদিক এবং সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেন। এতে সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা, নিরাপত্তা, সাংগঠনিক ঐক্য এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিয়ে আলোচনা হয়।

বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপসাংবাদিকতা রোধ, তথ্যের সত্যতা যাচাই এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০