
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলা ১১টায় জেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পর্যটনের জন্য নিরাপত্তা, অনুকূল পরিবেশ ও ভালো আবাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এসব সুবিধার পাশাপাশি চুয়াডাঙ্গায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, জেলার ঐতিহ্যবাহী স্থানগুলো সংরক্ষণ এবং সেগুলোর সঠিক তথ্য পর্যটকদের কাছে তুলে ধরতে হবে। এতে চুয়াডাঙ্গা সম্পর্কে পর্যটকদের ইতিবাচক ধারণা তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা জেলার পর্যটনকেন্দ্রগুলো আরও পরিচিত করে তুলতে বিভিন্ন মতামত তুলে ধরেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :