জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বললেন আমির হামজা


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বললেন আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুনাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা-পূর্ব আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি মন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেছেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি—এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, তা মুক্তিযোদ্ধাদের কাছেই জানতে হবে। এমন মন্তব্যকে তিনি ইসলাম বিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, মুক্তিযোদ্ধারা ধর্মবিদ্বেষী ছিলেন না।

কুষ্টিয়ায় মেধাবী শিক্ষার্থী আলামিনকে সহায়তা

সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর দেশে এ ধরনের মনোভাব সম্পন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রশ্নবিদ্ধ বলেও জানান তিনি।

এসময় মন্ত্রীকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে এমপি আমির হামজা বলেছেন, অতীতে এই মন্ত্রীর ব্যর্থতার কারণেই তারেক রহমানকে নিয়ে ‘খাম্বা’ বিতর্ক তৈরি হয়েছিল। অযোগ্য মানুষকে দায়িত্ব না দিয়ে দেশপ্রেমিক ও যোগ্য মানুষকে এই চেয়ারে বসানো উচিত ছিল।

মুহূর্তেই ভাইরাল মুফতি আমির হামজার ফেসবুক পোস্ট

মুফতি আমির হামজা অভিযোগ করেন, কুষ্টিয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমনকি হাসপাতালগুলোতেও জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না, যা জনজীবনে গুরুতর ঝুঁকি তৈরি করছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০