
বিয়ের পর শারমিন জানান, জীবনের নতুন অধ্যায়ে পরিবার ও প্রিয়জনদের দোয়া নিয়ে এগিয়ে যেতে চান তিনি। তবে বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ওই ভিডিওতে শারমিনের বাবা দাবি করেন, মেয়ের বিয়ের বিষয়ে তাঁকে জানানো হয়নি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শারমিন ও তাঁর স্বামীকে নিয়ে নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনরা।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক মন্তব্যের জবাবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানান শারমিন। সেখানে বাবাকে বিয়েতে না জানানোর কারণ হিসেবে পারিবারিক ক্ষোভের কথা উল্লেখ করেন তিনি।
শারমিনের ভাষ্য, তাঁর জন্মদাতা বাবা তাঁর সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি। স্ত্রী-সন্তানদের রেখে তিনি নতুন সংসার শুরু করেছেন। বর্তমানে তিনি নিজের নতুন সংসার নিয়েই ব্যস্ত। এ কারণে বাবাকে নিজের বিয়েতে রাখার প্রশ্নও ওঠেনি বলে মন্তব্য করেন শারমিন।
শারমিনের এমন বক্তব্যের পর তাঁর বিয়েতে বাবাকে না জানানোর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :