নওগাঁয় উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন

✎ খোরশেদ আলম, নওগাঁ
প্রকাশিত হয়েছে: ২৬ মার্চ, ২০২৬

নওগাঁ জেলা শহরে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। দিবসের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে শহরের মুক্তির মোড়স্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথমে শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।

এরপর জেলা পরিষদ, পুলিশ, নওগাঁ পৌরসভা, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

নওগাঁ সীমান্তে কষ্টিপাথরের দুই প্রাচীন মূর্তি উদ্ধার

দিবসের প্রধান আয়োজন অনুষ্ঠিত হয় নওগাঁ জেলা স্টেডিয়ামে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। এছাড়া জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

নওগাঁয় নারী মা.দ.ক ব্যবসায়ীসহ আ.ট.ক ২

উদ্বোধনের সময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয় এবং রঙিন ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পরে পুলিশ বাহিনী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীদের সুশৃঙ্খল মার্চপাস্ট এবং দেশাত্মবোধক পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।

ই-প্রিন্ট